বাংলা গল্প, ছড়া ও কবিতার আসর

মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭

পাকিস্তানি সেনাদের নিয়ে কৌতুক - ২


পাকিস্তানি সেনাদের অহংকার, নির্বুদ্ধিতা ও ভীরুতা নিয়ে প্রচলিত আছে অনেক মজার সব ঘটনা ও কৌতুক। আজ পর্ব  -

১.
পাকিস্তানি এক ক্যাপ্টেন প্রায় নাচতে নাচতে এসে জেনারেলকে বললেন—
: স্যার, আমি এইমাত্র এমন একটা জিনিস আবিষ্কার করেছি, যা ৫০ জন মুক্তিসেনার সঙ্গে লড়তে সক্ষম।
জেনারেল: কী সেটা?
: ২০০ জন পাকসেনা।
২.
জেনারেল ইয়াহিয়া আসছেন সেনাবাহিনীর একটি ইউনিট পরিদর্শনে। মূল ফটকের পাহারায় আছে এক সেন্ট্রি।
ক্যাপ্টেন: জেনারেল এলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে।
সেন্ট্রি: ইয়েস স্যার।
এক ঘণ্টা পর—
ক্যাপ্টেন: জেনারেল কি এসেছেন?
সেন্ট্রি: নো স্যার।
দুই ঘণ্টা পর—
ক্যাপ্টেন: জেনারেল কি এসেছেন?
সেন্ট্রি: নো স্যার।
অবশেষে তিন ঘণ্টা পর জেনারেল ইয়াহিয়া এলেন।
সেন্ট্রি: ফাজিল কোথাকার! কোথায় ছিলি তুই এতক্ষণ? ক্যাপ্টেন তোকে খুঁজছে।
৩.
পাকিস্তানি নৌপ্রধান: তা, তোমার সেনারা কেমন?
সেনাপ্রধান: ওরা অনেক সাহসী।
নৌ: আমি দেখতে চাই।
সেনাপ্রধান এক জওয়ানকে ডেকে বললেন, ‘ওই যে ট্যাংকটা আসছে, ওটাকে গায়ের জোরে থামাও।’
‘পাগল নাকি!’ বলে জওয়ানটি চলে গেল।
‘তুমি যে বলেছিলে ওরা অনেক সাহসী?’ নৌপ্রধান বললেন।
সেনাপ্রধান: কজন জওয়ান জেনারেলের সঙ্গে এভাবে কথা বলতে পারবে?
৪.
একজন পাকিস্তানি নতুন কর্নেল তার নতুন অফিসে এসেছেন। একজন সেনা এসে দরজায় নক করতেই কর্নেল টেলিফোনে কথা বলতে শুরু করলেন, ‘ইয়েস প্রাইম মিনিস্টার, ইয়েস, আমি এখনই আসছি।’
এরপর সেনাটির দিকে তাকিয়ে কর্নেল জিজ্ঞেস করলেন, ‘কী চাই?’
সেনা: স্যার, আমি আপনার টেলিফোনটা ঠিক করতে এসেছি।
৫.
এক পাকিস্তানি সার্জেন্ট ২০ জন সেনাসদস্যের একটি দলের উদ্দেশে বললেন, ‘আমি ঠিক করেছি, তোমাদের মধ্যে সবচেয়ে অলস যে, তাকে সবচেয়ে সহজ কাজটা দেব। কে সবচেয়ে অলস? ১৯ জন সদস্যই হাত তুলল। সার্জেন্ট হাত না তোলা সদস্যটিকে জিজ্ঞেস করলেন, ‘তুমি হাত তুলছ না কেন?’
সৈন্য: স্যার, হাত তুলতে কষ্ট হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন